জেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন জমা দিলেন সাতক্ষীরা আ.লীগের সাধারণ সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৪:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:৫৬

জেলা পরিষদ নির্বাচন কেন্দ্রীয় সমর্থন বঞ্চিত হয়ে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে জনপ্রতিনিধিরা দলে দলে এসে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে জড়ো হন। সেখানে সমাবেশ শেষে নজরুল সমর্থকরা মিছিল নিয়ে চলে যান জেলা নির্বাচন অফিসে। সেখানে তিনি মনোনয়নপত্র জমা দেন।

নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের হাইকমান্ড তাকে মনোনয়ন বঞ্চিত করেছেন। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ভোটার ও সাধারণ মানুষের জোর দাবির মুখে তিনি প্রার্থী হয়েছেন।

এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে কেন্দ্রীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ আজ  বুধবার জেলা পরিষদ প্রশাসকের পদে ইস্তফা দেন। এ দিন তিনি শেষ অফিস করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার মুনসুর আহমেদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান