সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যের জামিন

বাগেরহাট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:৩৪

সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যের জামিন সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১৩ সদস্যের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহষ্পতিবার বিকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন আবেন মঞ্জুর করেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগরসহ তার ১২জন সহযোগী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। সেই থেকে তারা বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন। বৃহষ্পতিবার বিকালে তাদের আদালতে হাজির করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন, বনদস্যু সাগর বাহিনীর প্রধান মো.আলমগীর শেখ ওরফে সাগর (৩৫),মো.কামরুল ফকির (২৭),মো.আব্দুল মালেক (৩৮), মো.কাদের শেখ (৩৮), মো.হাফিজুর রহমান শেখ (৪৬),মো.কাবীর সরদার (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো.নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো.রাজু শেখ(২৮), মো.লিটন হাওলাদার (৩৪) ও মো.তারিকুল গাজী (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

গত ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর ১৩ জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমপর্ণ করেন। এসময়ে তারা ৮টি বিদেশি একনালা বন্দুক, ৩টি দেশীয় একনালা বন্দুক, ১টি বিদেশি দোনালা বন্দুক, ২টি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৪টি এলজি এবং ২টি দেশীয় কাটা রাইফেলসহ মোট ২০টি দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ৫৯৬ রাউন্ড গুলি জমা দেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান