মানুষ পোড়ানোর কারিগরদের রাজনীতির বাইরে রাখা বর্তমানের চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে মানুষ পোড়ানোর কারিগর, জঙ্গি সমর্থনকারী, হত্যা-খুনের চক্রান্তকারী, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ-অপরাধী নেতাকর্মীদেরকে বাংলাদেশের রাজনীতি প্রক্রিয়া থেকে বাইরে রাখা।’

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করে আদালতের সুবিচার প্রত্যাশা করা প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, ‘দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীরা হত্যা-খুনের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিল। এসব ঘটনায় যখনই তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে তখনই তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য নিজেদের ঘায়েল করার অভিযোগ করছেন।’

ইনু বলেন, ‘নেতা-নেত্রীদের মামলার সম্মুখীন করা বিরাজনীতিকরণ নয়। বাংলাদেশে একটি অপরাধমুক্ত রাজনীতি তৈরি করার পদক্ষেপ মাত্র।’

প্রধান বিচারপতির বিচার বিভাগকে স্বাধীন করতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যদি আর কোনও অসাংবিধানিক সরকার না দেখতে চান এবং সামরিক শাসন, আধা সামরিক শাসন না দেখতে চান তাহলে দুই বছর পর নির্বাচন করতেই হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সহকারী পুলিশ সুপার কামারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুর রহমান, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ শফিউল আলম সান্টু প্রমুখ।

আরও পড়ুন:
বিমানে যান্ত্রিক ত্রুটি: দুর্ঘটনা নাকি অবহেলা এখনও নিশ্চিত নয়

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক