বিমানে যান্ত্রিক ত্রুটি: দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত এখনও নিশ্চিত নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরে বিমানে যে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছিল সেটা দুর্ঘটনা নাকি অবহেলা নাকি ইচ্ছাকৃত তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। এ জন্য বিমানের পাঁচ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট প্রকাশের পর এ সম্পর্কে মন্তব্য করা যাবে। এখন মন্তব্য করলে তদন্তে প্রভাব পড়তে পারে।’

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকের কাছে এসব কথা বলেন ওবায়দুল। 

তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমত আমাদের নেত্রীকে হেফাজত করেছেন। সেদিনের সেই যান্ত্রিক ত্রুটিতে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমাদের জীবনে কালো ছায়া নেমে আসতে পারতো। আল্লাহ’র কাছে অনেক অনেক শুকরিয়া।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচিতে শুক্রবার সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
/পিএইচসি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের