ঝিনাইদহে গ্রেফতার ৮৪, বোমা-গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:১৫

ঝিনাইদহ ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বোমা, গুলি, মাদকসহ বিভিন্ন মামলায় ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৫ জন, কালীগঞ্জে ১৫ জন, শৈলকুপায় ১১ জন, কোটচাঁদপুরে আটজন, মহেশপুরে সাতজন, হরিণাকুন্ডুতে পাঁচজন এবং আরও বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জামায়াত কর্মী এবং চরমপন্থী সদস্যও রয়েছেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার ছয় উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বোমা, গুলি, মাদকসহ জামায়াত কর্মী ও দুই চরমপন্থীসহ ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে কোটচাঁদপুর থেকে সাতটি গুলি ও তিনটি বোমা এবং জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন:

রাজাকার ইদ্রিস আলীর ফাঁসির আদেশ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম