বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৬, ১২:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১২:০১

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাত বার্ষিকী। বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রথমে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ও ক্যাপ্টেন জাহাঙ্গীরের ভাগ্নে নাজমুল ইসলাম বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এদিকে, দুপুরে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআন পাঠ, কবর জিয়ারত, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
১৯৭১ সালে ১৪ ডিসেম্বর উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী