শপথ নিলেন কালীগঞ্জের দুই ইউনিয়নে নির্বাচিত মেম্বাররা

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯

কালীগঞ্জের দুই ইউনিয়নে নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২৪ মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে কালীগঞ্জের ৫ নং সিমলা-রোকনপুর ও ৭ নং রায়গ্রামসহ দুটি ইউপিতে নির্বাচন স্থগিত থাকে। পরে ৩১ অক্টোবর ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ইউনিয়ন দুটির ২৪ সদস্যদের রবিবার বিকালে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। এর আগে ওই দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে নাসির চৌধুরী ও আলী হোসেন অপুকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ