হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়েছে বিজিবি

হিলি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়েছে বিজিবি বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফও বিজিবিকে বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবি পক্ষ থেকে মিষ্টিগুলো বিএসএফের কাছে তুলে দেওয়া হয়।   

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আজকের এই দিনে বিজিবির যাত্রা শুরু হয়। এ উপলক্ষে দেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটিকে বিজিবি দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিজিবি দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এসময় তারাও আমাদের বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে বাহিনীগুলি যেন একসঙ্গে কাজ করতে পারে সেজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জালাল উদ্দিন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা ও হেপুনি কাশির কাছে উপহারের মিষ্টিগুলো তুলে দেন। পরে তারা একে অপরকে বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার দলবির সিং ও বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার হাবিলদার রফিকসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিজিবি জয়পুরহাট-২০ব্যটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে  ভারতের ১৯৯ ও ১৮৩ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দুই প্যাকেট এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিএসএফের হিলি ডেলটা ক্যাম্প কমান্ডার ও হিলি জি কোম্পানি কমান্ডার বরাবর তিন প্যাকেট মিষ্টিসহ মোট পাঁচ প্যাকেট মিষ্টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে উপহার দেওয়া হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ