ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭

‘ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে চাই কৃষি উৎপাদন ও বিপণন সমবায়’ এ শ্লোগানকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা। ঝিনাইদহে কৃষকের বিজয় উৎসব ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকালে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি কৃষক সংগঠনের উদ্যোগে সদর উপজেলার ডেফলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ ও লাঠিখেলা।

অনুষ্ঠানে জেলার ২০ দলের লাঠিয়ালরা এ খেলায় অংশ নেয়। প্রদর্শন করা হয় ঢাক-ঢোল আর বাঁশির তালে তালে লাঠির নানা কসরত।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে খুশি সব বয়সের মানুষ। ঐতিহ্য ধরে রাখা আর মানুষের আনন্দের খোরাক জোগাতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা। খেলা শেষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাধীণ কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়েন উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী।
পরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত নানা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের