চেয়ারম্যান পদ ছাড়াই ভোট হয়েছে কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:০২

চেয়ারম্যান পদ ছাড়াই ভোট হয়েছে কুষ্টিয়ায়
নির্বাচন কমিশনের নির্দেশে চেয়ারম্যান পদ ছাড়াই কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৪টি কেন্দ্রে ভোট চলে। ৫নং ওয়ার্ডের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই কেন্দ্রে ভোট হয়নি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান,  শুক্রবার কুষ্টিয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। ফলে সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা পরিষদ নির্বাচন-২০১৬ কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে স্থগিত করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, কুষ্টিয়ার ছয় উপজেলার ১৪টি কেন্দ্রে কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই জেলায় ৯৩৪ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন:
তিন ঘণ্টায় কোনও ভোট নেই পঞ্চগড়ের ৫ কেন্দ্রে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম