তিন ঘণ্টায় কোনও ভোট নেই পঞ্চগড়ের ৫ কেন্দ্রে

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৪১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৬

৩ ঘণ্টায়ও কোনও ভোট নেই দেশের অন্যান্য জেলার মতো পঞ্চগড়েও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্তও জেলার ৫টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও কেন্দ্রের বাইরে উৎসবমুখর পরিবেশে ভোটার, প্রার্থী ও প্রার্থীর সমর্থকসহ শত শত উৎসুক জনতা ভিড় করছেন।

যেসব কেন্দ্রে ভোটার না থাকার অভিযোগ পাওয়া গেছে সেগুলো হলো- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সোনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চন্দনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাসিরমণ্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। 

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহিনুজ্জামান শিশির জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে একটি ভোটও পড়েনি। তিনি বলেন, ‘আমরা এখনও বসেই আছি।’ কেন্দ্রের বাইরে উৎসুক জনতা

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৫ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় মোট ৫৮২ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে ৪৪৭ জন পুরুষ ও ১৩৫ জন মহিলা ভোটার।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ