চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে নারীসহ আটক ৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ জন নারীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো- অনন্ত সরকার (৫০), তার স্ত্রী তারুণী সরকার (৪০), শিউলী বেগম (৩৫), সেলিমা বেগম (৪০), মাসুদা বেগম (২৮), সাথিয়া বেগম (৩০), নজরুল মোড়ল (৩২) ও আছিয়া বেগম (২৭)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের ৬৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে টহল দিচ্ছিলেন। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ জনকে আটক করে বিজিবি। এরপর দুপুরে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ