সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: বিএসএফ’র অস্বীকার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৮

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: বিএসএফ’র অস্বীকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে গরু ব্যবসায়ী বকুলকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টায় সীমান্তে ৮৬ নং মেইন পিলারের কাছে

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার ইন্সপেক্টর এস কে মিনহা গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেন।

জানা যায়, শনিবার ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামের বকুলসহ ৬-৭ জন ভারত থেকে গরু কিনে চাকুলিয়া সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতের মালুয়াপাড়ার বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে বকুলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এরপর বকুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে কাটাতারের বেড়ার পাশে ফেলে রেখে চলে যায়। সহযোগীরা বকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার দুপুরে মুন্সীপুর বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার সকালে চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করে বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীরসহ ১০ জন। ভারতের পক্ষে মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস কে মিনহাসহ ১২ জন ছিলেন।

আরও পড়ুন:

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ   

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম