দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও স্টাফ রিপোর্টার আহমেদ জায়িফের নামে খুলনা মহানগর হাকিম আদালতে পৃথক মামলা হয়েছে। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা দুটি করেন। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মো. আমিরুল ইসলাম মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী রজব আলী বলেন,প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও স্টাফ রিপোর্টার আহমেদ জায়িফের নামে খুলনা মহানগর হাকিম আদালতে দুটি অভিযোগ করেন তার মক্কেলরা। বিচারক আমিরুল ইসলাম অভিযোগ দুটি আমলে নিয়ে সদর থানর ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুটি অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদীর সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষরা বাদীর প্রতি ইর্ষান্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করেছে। আসামিরা প্রাপ্ত ওই তথ্য যাচাই বাছাই না করে বাদীকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। যা দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ৪ জানুয়ারি প্রথম পাতায় ‘খুলনা মাদক নিয়ে আওয়ামী লীগের তিন পক্ষের দ্বন্দ্ব, সবাই চায় সাংসদের আশীর্বাদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়। সংবাদে আসামিরা বাদীকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’
/বিটি/








