সাতক্ষীরা সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ০২:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০২:৫৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে তিন বাংলাদেশি চোরাচালানিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদেরকে এখন পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয়রা।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গায় সোনাই নদী সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর কাছে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, বিএসএফ’র হাতে আটক তিন চোরাচালানির দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান। অপরজন প্রতিবন্ধী।
তিনি আরও জানান, সকালে তারা বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল তাদের বাধা দিতে স্পিড বোট নিয়ে তাড়া করে। চেরাচালানিরা দ্রুত নদী সাঁতরে ভারতীয় এলাকার মধ্যে চলে যায়। এসময় বিএসএফ’র সদস্যরা তাদের আটক করে।

সুবেদার জানান, এ বিষয়ে তার সঙ্গে ভারতের তারালি বিএসএফ কোম্পানি কমান্ডার এসি মনোজ কুমারের আলোচনা হয়েছে। তিনি তাদেরকে ফেরত দেবেন বলে জানিয়েছিলেন।

অথচ সকাল খেকে এখন পর্যন্ত তাদের ফেরত দেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, রাত ৮টায় বিএসএফ জানিয়েছে আটক তিন বাংলাদেশিকে সেদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেন নির্দেশে স্বরুপনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের