ঘের থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১২:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪

ছাত্রলীগ নেতা মো. হাসিবুল হাসান ইমন

সাতক্ষীরায় চিংড়ির ঘের থেকে মো. হাসিবুল হাসান ইমন (২৫) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মো. হাসিবুল হাসান ইমন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ লিটন হাসানের ছেলে। 

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনাস্থল থেকে জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ইমনের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া মোবাইলের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ফোন করে তাকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/এফএস/

আরও পড়ুন- 

নব্য জেএমবির নতুন কৌশল: কালোজিরা ও মধু বিক্রি

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম