খুলনায় বৃদ্ধকে গলাকেটে হত্যা

খুলনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২২:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:০৪

খুলনা খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে প্রফুল্য বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে তাকে হত্যা করা হয়। তিনি স্থানীয় মৃত অমূল্য বিশ্বাসের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে পুলিশ বৃদ্ধের মৃতদেহ ঘরের বারান্দায় একটি খাটের ওপর থেকে উদ্ধার করে।নিহতের ছেলে প্রশান্ত বিশ্বাসের সঙ্গে জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার পিতা-পুত্রের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানতে পেরেছি। এছাড়া ঘটনার পর থেকে প্রশান্ত বিশ্বাস পলাতক রয়েছে।
খুলনা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে গত ১৪ জানুয়ারি দিনগত রাতে নগরীর শেরে বাংলা রোডের আমতলা মোড়ের ভাড়া বাসায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইনকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ তার দুই হাত, দুই পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম