সাতক্ষীরায় সার্কাসের গ্যালারি ভেঙে ৩০ জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ০২:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০২:৫০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগরে সার্কাসের গ্যালারি ভেঙে ৩০ জন দর্শক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যাকালীন ‘শো’ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন ও আমজাদ হোসেনসহ কয়েকজন জানান, প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় সার্কাসের দ্বিতীয় ‘শো’ শুরু হয়। সার্কাস শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ধারণক্ষমতার তুলনায় বেশি দর্শক থাকায় পূর্ব পাশের গ্যালারি ভেঙে পড়ে। এ সময় দর্শকদের চিৎকারে গোটা সার্কাস প্যান্ডেলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে অনেকে পদদলিত হয়েও আহত হন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ড স্বাস্থ্য সহকারী শাকির হোসেন জানান, সার্কাসের প্যান্ডেলে দুর্ঘটনায় আহতদের অনেকের আঘাত কম হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

তবে মারাত্বক আহতদের ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

 /এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম