খুলনায় ডা. গৌরাঙ্গ হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

খুলনা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:৪৬

খুলনায় ডা. গৌরাঙ্গ হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ খুলনায় ডা. গৌরাঙ্গ চন্দ্র দাশ হত্যা মামলায় আসামি রাসেল ঢালীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি রাসেল ঢালী আদালতে উপস্থিত ছিলেন। রাসেল ঢালী নিহত চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাসের মালিকানাধীন ক্লিনিকের ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৭ নভেম্বর বেলা পৌনে ৩টার দিকে খুলনার খানজাহান আলী থানাধীন কুয়েট সড়কের নিজস্ব মৈত্রী নার্সিং হোমে ডা. গৌরাঙ্গ চন্দ্র দাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন নিহতের স্ত্রী মিতা রাণী ভৌমিক বাদী হয়ে খান জাহান আলী থানায় হত্যা মামলা করেন। প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সেরও সঙ্গে কর্মচারী ওয়ার্ডবয় রাসেল ঢালীর প্রেমের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড ঘটে। ক্ষিপ্ত রাসেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎমককে হত্যা করে বলে এ মামলায় অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল ঢালীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত বিভিন্ন সময় এ মামলার চার্জশিটভুক্ত ২০ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি বিরেন্দ্রনাথ সাহা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিরঞ্জন ঘোষ।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান