কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৬

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী মঠপাড়া গ্রামের মৃত গফুর মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আফজাল হোসেন পক্ষের সমর্থক ইদ্রিস আলী দেশীয় অস্ত্র ফালার আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত  হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।

/বিটি/

আরও পড়ুন:
পাবনায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম