‘সার্চ কমিটিতে বিএনপির অংশ নেওয়াটা কূটচাল বলে মনে হচ্ছে’

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩১

সার্চ কমিটিতে বিএনপির অংশ নেওয়ার বিষয়টিকে ‘কূটচাল’ বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কমিটির সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অন্যরা তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দল সার্চ কমিটির কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে সার্চ কমিটিতে অংশ নিলেও বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে অর্নিবাচিত সরকার গঠনের প্রস্তাব দিয়ে পুরো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’

জাসদ সভাপতি আরও বলেন, ‘যতক্ষণ না বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই সার্চ কমিটিতে অংশগ্রহণের বিষয়টি সূদুর প্রসারী কূটচাল বলে মনে হচ্ছে।’

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেয়।

এর আগে, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কমিটির কার্যক্রম শুরু হয়। কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে ৭ সদস্যের কমিটি এ বাছাই কার্যক্রমে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মকবুল হোসেন, মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আফতাব উদ্দিন খান, জেলা কমান্ডের প্রতিনিধি শফিউল ইসলাম মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী