তিনটি ট্রাক নিয়ে ভেঙে পড়লো সেতু

যশোর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৫

তিনটি ট্রাক নিয়ে ভেঙে পড়লো সেতু যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে তিনটি ট্রাকসহ একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ওই সময় সেতুর ওপরে ঢাকা থেকে যশোরমুখী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০),একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ছিল। গাড়িগুলো সেতুর  মাঝখানে ভাঙা অংশে আটকে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী জুলফিকার আলী জানান, দুর্ঘটনায় পথচারী বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার মিঠু ও পাঠানপাইকপাড়া এলাকার জয়নাল আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ