‘সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হবে’

বাগেরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২২

‘সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হবে’ সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মনির উজ জামান। তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক প্রচার অভিযান পরিচালনা করে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে কাজ করতে হচ্ছে। এ লক্ষে বাগেরহাট জেলায় ১০০ দিনের একটি কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ।’
মঙ্গলাবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মাদক ও জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মনির উজ জামান বলেন, ‘সমাজের সচেতন মানুষকে এই মাদক ও সন্ত্রাসবাদ মুক্ত করতে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।’
এ সময় ডিআইজি বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেন।
প্রথম পর্যায়ে মাদকমুক্ত ঘোষিত ২০ ইউনিয়ন হচ্ছে- বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ও বিষ্ণুপুর, ফকিরহাটের বেতাগা ও শুভদিয়া, মোল্লাহাটের কোদালিয়া, আড়জুড়ি ও কুলিয়, চিতলমারীর চরবানিয়ারী ও শিবপুর, কচুয়ার মঘিয়া ও ধোপাখালি, মোরেলগঞ্জের জিউধরা, নিশানবাড়িয়া ও রামচন্দ্রপুর, শরণখোলার খোন্তাকাটা, রামপালের মল্লিকের বেড় ও ভোজপাতিয়া এবং মোংলার চাঁদপাই, মিঠাখালি ও সুন্দরবন ইউনিয়ন।
পর্যায়ক্রমে জেলার ৭৫ ইউনিয়নের অপর ইউনিয়নগুলোকেও মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার ।
জেলা পুলিশ আয়োজিত সমাবেশে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, জেলা পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. মোজাফ্ফার হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম টুকু, রিজিয়া পারভীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতারা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের