কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ২০:৩৬আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৩৬

কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মাদক বিরোধী এক বর্ণাঢ্য র‌্যালি পুলিশ লাইন থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার ফারুক প্রমুখ।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি। দেশকে মাদকমুক্ত না করে আমরা ঘরে ফিরে যাব না। ’

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ‘কুষ্টিয়ায় ৯০ থেকে ৯৫ ভাগ মাদক আমরা মুক্ত করতে পেরেছি। এটি একটি সামাজিক আন্দোলন। সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা কুষ্টিয়াকে শতভাগ মাদকমুক্ত করবো।’

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, ‘কুষ্টিয়াকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত করাসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। কেউ অপরাধ করে পার পাবে না।’

/জেবি/

আরও পড়তে পারেন : চুয়াডাঙ্গার সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী