নারী শ্রমিকদের মজুরি বৈষম্য থাকছেই

খুলনা প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ১৫:৩৬আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৩৬

07-03-17-Womens Day_Gabtali-1১১১

অধিকার বুঝি না। সংসারে অভাব। বাঁচতে হলে কাজ করতে হবে। ছয় মাসের চুক্তিতে ভোর থেকে কাজ শুরু করি। পুরুষের সমানতালে কাজ করেও মজুরি সাড়ে ৩শ’ টাকা। অথচ পুরুষরা পায় ৫শ’ টাকা।

এভাবেই কথাগুলো বললেন খুলনার ডুমুরিয়া এলাকার ইটভাটা শ্রমিক রেনকা বেগম।

তার মতে ইটভাটার সহস্রাধিক নারী শ্রমিকের একটাই প্রত্যাশা তারা যেন পুরুষের সমান পরিশ্রম পায়। তারা এই বৈষম্য দূর করার দাবি জানান।

খুলনায় ক্ষুদ্র ও কুটির শিল্পে নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়লেও সাফল্য মেলেনি সাফল্য। নানা প্রতিবন্ধকতা ও সঠিক দক্ষতার অভাবে টিকে থাকতে পারছে না নতুনরা। সঠিক সৃজনশীলতা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা,  অর্থ সঙ্কট ও পারিবারিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন কারণে টিকে থাকতে পারছে না নারী উদ্যোক্তারা।

গৃহিনী সায়মা সুমি জানান, নারীর প্রতিবন্ধকতার শেষ নেই। মেয়েরা বিয়ের আগে বাবার নিয়ন্ত্রণে আর বিয়ের পর স্বামীর নিয়ন্ত্রণে চলে। সিদ্ধান্ত গ্রহণে নারীর ওপর মতামত চাপিয়ে দেওয়া হয়। বিয়ে হয়েছে চার বছর। বিয়ের পর চাকরি করার অনুমতি পাইনি। শ্বশুড়বাড়ির কারও পছন্দ নয়।

শিক্ষার্থী সুরাইয়া ছন্দা জানান, একজন নারী শিক্ষার্থীকে রাস্তা-ঘাট, কলেজ, যানবাহন, অভিজাত মার্কেটসহ বিভিন্ন স্থানেই ইভটিজিং এর শিকার হতে হয়। এছাড়া সহপাঠী, শিক্ষক ও বখাটের লাঞ্চনাতো রয়েছেই।

অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু বলেন, নারী আইনজীবীরা সিনিয়রদের চাপের শিকার। তাদের কথামত চলতে হয়। কোনও ম্যাজিস্ট্রেটের কাছে একাধিকবার যেতে হলে সমালোচনা সামলাতে সঙ্গে আরেক জনকে নিয়ে যেতে হয়। আজ পর্যন্ত খুলনা আইনজীবী সমিতির সভাপতি বা সম্পাদক পদে কোনও নারী প্রার্থী দেখা যায়নি।

খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব ও নানা প্রতিবন্ধকতার কারণে নারীরা সফল হয়েও সুফল ভোগ করতে পারছে না। প্রতিটি ক্ষেত্রের জটিলতাগুলো সনাক্ত করে টেকসই সমাধানের উদ্যোগ নিতে হবে।

নারী উদ্যোক্তা জেসমিনআরা নিপা জানান, বিসিক থেকে তিন বছরের চুক্তিতে ১ লাখ টাকা ঋণ নিলে প্রতি মাসে ৩ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়। এর ফলে অনেক ঋণ গ্রহীতাকে পড়তে হয় বিড়ম্বনায়। নানা প্রতিবন্ধকতার কারণে নতুন নারী উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলছে। ব্যবসার শুরুতেই ঝরে পড়ছে। তাছাড়া অনেকে পারিবারিকভাবেও বাধাগ্রস্ত হচ্ছেন। উদ্যোক্তাদের জন্য সরকারিভাবেও তেমন কোনও সুযোগ-সুবিধা নেই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রমোশন কর্মকর্তা শেখ ওয়ালিউর রহমান জানান, নারী উদ্যোক্তাদের ক্ষেত্র বিশেষে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায়। তবে সে ক্ষেত্রে বিসিকের প্রধান কার্যালয়ের অনুমোদন প্রয়োজন হয়। তবে ঝামেলা এড়াতে কেউ বড় ধরনের ঋণ নিতে আগ্রহী হয় না।

তিনি আরও বলেন, বর্তমানে খুলনা অঞ্চলে প্রায় আড়াই হাজার নারী উদ্যোক্তা রয়েছেন, যারা বিভিন্ন ছোটখাটো কুটির শিল্পের সঙ্গে জড়িত। গড়ে তুলেছে স্বল্প মূলধনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ব্লক, বুটিকস, টেইলারিং, বিউটি পার্লার, কনফেকশনারি, কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং, পোল্ট্রি ফার্মসহ বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত হচ্ছে নারীরা। তবে তাদের মধ্যে প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তার সংখ্যা অনেক কম।

/জেবি/

আরও পড়তে পারেন:  ‘কুমিল্লায় আটক জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ছিল’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে