মাগুরায় চারটি সড়ক থেকে মোছা হলো স্বাধীনতাবিরোধীদের নাম

মাগুরা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ০৬:৪৬আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০৬:৫১

মাগুরায় চারটি সড়ক থেকে মোছা হলো স্বাধীনতাবিরোধীদের নাম হাইকোর্টের নির্দেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা মাগুরার চারটি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনটি সড়ক মাগুরা শহরের অন্যটি মহম্মদপুর উপজেলার বিনোদপুরে। হাইকোর্টের দেওয়া এক নির্দেশের পর পৌর কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয় বলে জানিয়েছেন পৌর মেয়র খুরশিদ হায়দার।
পৌর মেয়র টুটুল জানান, ৭ মার্চ মঙ্গলবার রাতে মাগুরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের এমআর রোড (মকলেছুর রহমান সড়ক), এইচআর রোড (হাবিবুর রহমান সড়ক) এবং ওয়াজেদ আলী খান সড়কে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।  নতুন নামকরণ না করে এ তিনটি সড়ক আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে এমআর রোড়কে কলেজ রোড়, হাবিবুর রহমান সড়ককে নতুন বাজার সড়ক ও ওয়াজেদ আলী খান সড়কটি আবালপুর সড়ক হিসেবে পরিচিতি পাবে। এ তিনটি সড়কে থাকা সাইনবোর্ড থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের মালিকদের নিজ উদ্যোগে বর্তমানে লেখা সড়কের নাম পরিবর্তনের আহ্বান জানানো
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী জানান, স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়কগুলোর নাম পরিবর্তন করায়  মুক্তিযোদ্ধারা অত্যন্ত খুশি হয়েছেন। মাগুরা গুরুত্বপুর্ণ যে তিন সড়ক এক সময় স্বাধীনতাবিরোধীদের নামে করা হয়েছিলো, তারা প্রত্যেকেই একাত্তরে পিস কমিটির নেতৃত্বে ছিলেন। যুদ্ধকালে তাদের নির্দেশে ও নামেই মাগুরায় বিভিন্ন স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত
এদিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে স্বাধীনতাবিরোধী চাঁদ আলি শিকদারের নামে নামকরণ করা একটি সড়কের নামফলক ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি রাজ্জাক মণ্ডল জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির মুখে ও পরে হাইকোর্টের নির্দেশে একাত্তরের কুখ্যাত রাজাকার কমান্ডার ১২ মুক্তিযোদ্ধা হত্যাকারী চাঁদ আলীর নামে থাকা বিনোদপুর বাবুখালী সড়কের নাম ফলক গত ৫ জানুয়ারি ভেঙে ফেলে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়ক ও স্থাপনা থেকে তাদের নাম অপসারণের নির্দেশ প্রদান করেছেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মাগুরার এই চারটিসহ সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা ৩২ সড়কের তালিকা প্রকাশ করা হয়।

/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী