সুন্দরবন থেকে পিঠে স্যাটেলাইটসহ হারিয়ে যাওয়া কচ্ছপ সাতক্ষীরায় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ১৫:০৪আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৫:০৪

সুন্দরবন থেকে পিঠে স্যাটেলাইটসহ হারিয়ে যাওয়া কচ্ছপ সাতক্ষীরায় উদ্ধার

বাগেরহাটের মংলা সুন্দরবন থেকে স্যাটেলাইটসহ হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় বাটারগুর বাসকা প্রজাতির কচ্ছপটি উদ্ধারের পর এখন সাতক্ষীরার তালা থানায় আছে। সোমবার দুপুরে সাতক্ষীরার টিআরএম বিলের পাশে তালা-শালিকা সড়কের উপর কচ্ছপটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে যানা যায়, সোমবার দুপুরে জনৈক আব্দুল ওহাব নামে এক ব্যক্তি কচ্ছপটি রাস্তার উপর দেখতে পায়। এসময় তিনি আশপাশের লোকজনকে ডেকে কচ্ছপটি ধরে তালা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে থানায় নিয়ে যায়।

কচ্ছপটির পিঠের উপর এন্টিনার মতো একটি ম্যাশিন ফিট করা রয়েছে। যার উপর পি-০২৭৯১, আডি-১৬৫৩৩৭, প্রোজেক্ট নং-বিএটিএজিইউআরএ-বিএএসকেএ, ভিআইএনএনএ-২০০,বাংলাদেশ-২০১৬,এসআইআরটিআরএকে লেখা রয়েছে বলে নিশ্চিত করেন তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান।

সুন্দরবন থেকে পিঠে স্যাটেলাইটসহ হারিয়ে যাওয়া কচ্ছপ সাতক্ষীরায় উদ্ধার

সাতক্ষীরা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, জানতে পেরেছি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ সংরক্ষণ ও এর প্রজনন সম্পর্কিত তথ্য জানতে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে দুটি কচ্ছপ বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়। এরমধ্যে একটি কচ্ছপ হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে এই কচ্ছপটি সেটিই। কচ্ছপটি পাওয়ার পর থানায় এনে রাখা হয়েছে। উপযুক্ত প্রমাণ পেলে বনসংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে স্থানীয় প্রাণী সম্পদ অফিসে আমরা সংবাদ পাঠিয়েছি। বাংলাদেশ বন সংরক্ষণ অধিদফতর খুলনার সঙ্গে আমারা কথা বলেছি। তারা খুব শিগগিরই কচ্ছপটি নিয়ে যাবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ সংরক্ষণ ও এর প্রজনন সম্পর্কিত তথ্য জানতে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে এ প্রজাতির দুটি কচ্ছপ গত ফেব্রুয়ারি মাসে মংলায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আদাচাই এলাকায় অবমুক্ত করা হয়।

আরও পড়তে পারেন: দোল উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী