বাংলাদেশকে বাঁচাতে হলে, নদীকে বাঁচাতে হবে: পানিসম্পদমন্ত্রী

যশোর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৩:২৭আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৩১

যশোরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সরকার নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদে আন্তরিক। কারণ, বাংলাদেশকে বাঁচাতে হলে, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে নদীকে বাঁচাতে হবে।’

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধানকল্পে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নদীর সঙ্গে উন্নয়নের সম্পর্ক রয়েছে। এজন্য সামাজিক সচেতনতা জরুরি এবং এটা আমাদের প্রধান শক্তি হওয়া উচিত।’

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আগে জলাবদ্ধতার পর নিরসনের উদ্যোগ নেওয়া হতো। কিন্তু এবার বর্ষা মৌসুমের আগেই নদীগুলো খননের কাজ শুরু হবে।’

এ কাজে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া টিআরএম করার ফলে যারা ক্ষতিগ্রস্ত, তাদের নিজ নিজ এলাকায় ক্ষতিপূরণ পরিশোধের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন তিনি।

সভায়  পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবীর প্রকৌশলীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ভবদহ সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি এবং ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/বিএল/

আরও পড়ুন:
‘বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম