যশোরে জঙ্গি সন্দেহে দুই নারীসহ আটক ৩

যশোর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ২০:০১আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:০১

যশোরে জঙ্গি সন্দেহে দুই নারীসহ আটক ৩ যশোরে জঙ্গি সন্দেহে দুই নারী ও এক পুরুষকে ধরে নিয়ে গেছে কোতোয়ালি পুলিশ। তাদের সঙ্গে তিন বছরের এক শিশুও রয়েছে। তাদের কাছ থেকে বেশকিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন খুলনার বয়রা থানা এলাকার কাকমারচর এলাকার আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম, যশোর শহরের শংকরপুর এলাকার অধ্যক্ষ তৈয়েবুর রহমানের স্ত্রী মায়িশা বিলকিস ও হাসান আল মামুনের স্ত্রী নূসরাত পারভীন।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়েবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তার স্ত্রীসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বেশকিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়।

তিনি বলেন, জঙ্গি সন্দেহে আটক করা হলেও আটককৃতরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/বিএল/

আরও পড়ুন:
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার চার জনের বাড়ি বান্দরবানে

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই: মাহবুব-উল-আলম হানিফ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম