সেমিনারে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দল ভারতে

বেনাপোল প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৪:০৫আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৪:০৫

সেমিনারে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দল ভারতে

 বিজিবি’র ২৫-৩০ সদস্যের একটি প্রতিনিধি দল মানব পাচার রোধ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে ভারত গেছেন।

যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।

এ সময় বিজিবি প্রতিনিধি দলের প্রধানকে বেনাপোল চেকপোস্টে-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে ফুলেল শুভেচ্ছা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আইজি আরপিএস শ্রী অঞ্জনা অ্যালু। খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, ২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান ও ৪৯ বিজিবি’র অধিনায়ক (ভারপ্রাপ্ত) খবির উদ্দিনসহ ২৫-৩০ জন সেখানে উপস্থিত ছিলেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াহাব জানান, দু-দেশের সীমান্ত দিয়ে মানব পাচার রোধ করার জন্য একটি সেমিনারে যোগ দিতে বিজিবি’র প্রতিনিধি দলটি সকালে ভারত গেছেন। সেখানে চোরাচালান ও অস্ত্রপাচারসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সেমিনার শেষে বিকালে প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবেন।

/জেবি/

আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় শিবিরের ৬৫ নেতাকর্মী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক