সাতক্ষীরায় ডিআইজির আল্টিমেটামে ১২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৯:২০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:২০

সাতক্ষীরায় ডিআইজির আল্টিমেটামে ১২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামানের আল্টিমেটামে সাতক্ষীরা সদর থানায় ১২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তুজলপুর কৃষক ক্লাবের সহায়তায় তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের নজরুল ইসলাম, সোনাই, ইউসুফ গাজী, নুর মোহাম্মদ, মাহমুদুল হক বাবু, আছাদুল ইসলাম, পাথরঘাটা গ্রামের সোহরাব হোসেন, আশরাফুল হোসেন, জেসমিন, পরোয়ার, গোলাম সরোয়ার ও আশরাফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামান (বিপিএম) স্যার খুলনা বিভাগের ১০ জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে একশ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি কিছুদিন আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবাদ নির্মুল শীর্ষক আলোচনা সভায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে অন্ধকার থেকে আলোর পথে আসার প্রত্যয়ে তুজলপুর কৃষক ক্লাবের সহয়তায় সদর উপজেলার ১২ জন মাদক ব্যবসায়ী আজ আত্মসমর্পণ করেছেন। আর কখনও মাদক ব্যবসা করবেন না এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।’

/বিএল/এ সংক্রান্ত আগের খবর:

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আল্টিমেটাম ডিআইজির

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের