মাগুরায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ২০:৩৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:৩৭

মাগুরা মাগুরায় একই সঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কানুটিয়া গ্রামের রবিউলের (৩৫) সঙ্গে মাগুরা সদর উপজেলার কলমধরি গ্রামের খাদিজার (৩০) পাঁচবছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে অনেক বেলায়ও ঘর থেকে বের হতে না দেখে এলাকাবাসী দরজা ভেঙে দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পায়। পরে পুলিশকে জানালে উপ পরিদর্শক (এসআই) সিদ্দিক মৃত দু’জনকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যাই বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষ না হলে কিছুই বলা সম্ভব নয়।’ তাদের ঘরে মুনিফা নামে আড়াই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, বলেও জানান তিনি।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান