সাতক্ষীরায় পিকআপ ভ্যানের ধাক্কায় দম্পতি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৬:২২আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:২৫

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতির ছেলে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভদ্রখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ভদ্রখালীর আবেদ আলী (৪৮) ও তার স্ত্রী আমেনা বেগম (৪৫) । গুরুতর আহত আব্দুলকে (১০) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আবেদ আলী দম্পতি তাদের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বাইসাইকেলে উপজেলা সদরে যাওয়ার পথে ভদ্রখালী মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি পিক-আপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমেন বেগমের মৃত্যু হয়। আবেদ আলী ও তার ছেলে আব্দুলকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবেদ আলীর মৃত্যু হয়।

/বিএল/
আরও পড়ুন:
ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১০

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম