শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

বেনাপোল প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ০৬:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০৬:০৬

খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার পৃথক দুটি অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এসব ঘোষণা দেন।

ভিক্ষুকদের পুনর্বাসন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ অন্যরা শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুকমুক্ত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবদুস সালাম ভিক্ষা পেশা ছেড়ে দিয়ে ভিক্ষুকদের খেটে খাওয়ার পরামর্শ দেন। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত ১৮২জন ভিক্ষুককে ১৯টি সেলাই মেশিন, ১০টি করে মুরগিসহ ১৬টি মুরগির ঘর, ১০৫টি ছাগল, ২টি গরু ও ২২টি ভ্যান প্রদান করেন। ভিক্ষুকরাও তাকে প্রতিশ্রুতি দেন তারা আর কোনদিন ভিক্ষা করবেন না।

এদিকে, বেলা ৩টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের ব্যবস্থাপনায় পৌরসভার ১৩৩ জন ভিক্ষুককে পুর্নবাসন করে বেনাপোল পৌরসভাকেও ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ