যাত্রীবাহী ট্রলারডুবি, ৪ জনের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১১:৩৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৩:২৩

ট্রলার ডুবি বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল কবির জানান, যাত্রীবাহী ট্রলারটি নদী পার হওয়ার সময় ওই নদী দিয়ে একটি নৌ-বাহিনীর জাহাজ যাচ্ছিল। এ সময় নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি  ডুবে যায়।  ট্রলারটিতে আনুমানিক ৪০-৫০ জন যাত্রী ছিল। ফায়ার সার্ভিস প্রথমে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। পরে উদ্ধার কাজে নৌ-বাহিনীর জাহাজ পদ্মা যোগ দেয়। এরপর বেলা ১টার দিকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ২০-২৫ জন সাঁতরে পাড়ে উঠেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত নয়।  

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম