হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৩:৩৭আপডেট : ২৬ মে ২০২৪, ১৩:৩৭

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, আইনমন্ত্রী এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি