জঙ্গি দমনে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধ গড়তে হবে: মেনন

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ২০:০৯আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২০:০৯

জঙ্গি দমনে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত প্রতিরোধ গড়ে তুলতে হবে, বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সাতক্ষীরার কুমিরা হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পর্যটনমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামায়াতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের শাসন আমলে জঙ্গিবাদের বীজ বপন হয়েছিল। সেই জঙ্গিরাই এখন দেশের বিভিন্নস্থানে হামলা চালাচ্ছে।’ ২৫ মার্চ গণহত্যা দিবসে বিএনপি কোনও বিবৃতি না দিয়ে প্রমাণ করেছে তারা জঙ্গিদের পক্ষে বলেও মন্তব্য করেন মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘পাটকেলঘাটা কৃষক প্রধান অঞ্চল। এই অঞ্চল থেকে হাসপাতাল এবং উপজেলা অনেক দূরে। নিম্নবৃত্ত ক্ষেতমজুরের স্বার্থে পাটকেলঘাটাকে উপজেলা করার দাবি বাস্তব সম্মত। আমি ঢাকায় ফিরেই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবো।’

জনসভায় ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি ও পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, নূর আহমদ বকুল ও সদস্য মনোজ সাহা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান