পাবনায় টর্নেডো: ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত অর্ধশতাধিক

পাবনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৫:০০আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০০:৪৭

পাবনায় টর্নেডো: ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত অর্ধশতাধিক

পাবনার সুজানগরে সোমবার সন্ধ্যায় টর্নেডোর আঘাতে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।এ সময় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে। এক মিনিটেরও কম সময় ধরে চলা এই টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপজেলার চিনাখড়া, চর গোন্দিপুর দুপপাড়া ও হাসেমপুর গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি। টর্নেডোর আঘাতে বিভিন্ন গ্রামের অন্তত ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘর ও গাছ চাপা পড়ে আহত হয় অর্ধশতাধিক মানুষ। ঘটনার পর থেকে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে।

মঙ্গলবার সকালে খবর পেয়ে পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও স্থানীয় এমপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৩০ কেজি করে চাল, নগদ ২ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ নগদ অর্থ ও কাপড় দিয়ে সহযোগিতার করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বেওয়ারিশ হিসেবে দাফন হবে আতিয়া মহলে নিহত বাকি দুই জঙ্গির লাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম