টুপি, দাঁড়ি, লম্বা জামা গায়ে দিলেই হুজুর হয় না: চরমোনাই পীর

বাগেরহাট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০৮:৪৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১০:৩১

বাগেরহাটে চরমোনাই পীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘জঙ্গিবাদ ইসলামকে কলঙ্কিত করেছে। টুপি, দাঁড়ি, লম্বা জামা গায় দিলেই হুজুর হয় না। চোরও কিন্তু এই ধরনের লেবাস ধরতে পারবে। নবীর আদর্শের বাইরে, আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা না মেনে কোনও ব্যাক্তি আদর্শ মুসলমান হতে পারে না।’

শুক্রবার বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসা মাঠে ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নাই। যারা ইসলামের নামে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ খুন করছে, তারা ঈমানদার হতে পারে না। আমরা কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবো না।’

ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান তালুকদার, বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু, অ্যাড. সলিমুল্লাহ সেলিম, অ্যাড. আনিছুর রহমান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাও. মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাও. রমিজ উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. আ. আজিজ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. মো. মাহফুজুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা আহ্বায়ক হাফেজ মাও. আ. কাইয়ুম, শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা সেক্রেটারি মাও. মোশারেফ হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি ইসমাইল হোসেন প্রমুখ।

/এফএস/

আরও পড়ুন- 

হাজারীবাগের ট্যানারি পল্লীতে উদ্বেগ-উৎকণ্ঠা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী