তিস্তা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ২৩:২২আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২৩:৪২

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা, ছবি-ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি তিস্তা সমস্যার সমাধানে ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদী।

তিনি বলেন, ‘আমি আশাবাদী, যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এখানে এসেছেন। তার সঙ্গে বিষয়টি নিয়ে আমি কথা বলব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাউজে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এদিন দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দিল্লিতে পৌঁছান।
ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যতায় তিনি অভিভূত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ গঙ্গা ব্যারাজ নির্মাণে ভারতের সহযোগিতা চায়। কারণ, এটি নির্মিত হলে দুদেশই লাভবান হবে।
ভারত সফরকালে রাষ্ট্রপতি ভবনে অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটা তার জন্য যদিও নতুন কিছু নয়, তিনি আগেও এখানে অবস্থান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংবর্ধনায় উপস্থিত ছিলেন।’

সূত্র: বাসস

/এপিএইচ/

আরও পড়ুন: 

শেখ হাসিনা-সুষমা স্বরাজ বৈঠক

পানি বণ্টন নিয়ে বিরোধ থাকবে কেন: শেখ হাসিনা

দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবো: মোদি

মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের সেলফি ঝড়!

ছবিতে পালাম বিমানমন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক