ঝিনাইদহে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৬৭ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৪:০৭আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৪:০৭

ঝিনাইদহে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৬৭ জন গ্রেফতার

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ ৬৭ জন গ্রেফতার হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ সদর থেকে  জামায়াতের দুই নেতাসহ ২২ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, কোটচাঁদপুর থেকে ৩ জামায়াতে তিন কর্মীসহ ৯ জন ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান গ্রেফতার হয় আরও ১ জন। এসময় উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে তিনি জানান।

/জেবি/

আরও পড়তে পারেন: কক্সবাজারে দুই জনের মৃতদেহ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান