তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কয়েস মোল্লার ছেলে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লার ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব পুকুরে গোসল করার সময় দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। এই ঘটনায় উভয় পরিবারের মেয়েদের মধ্যে ঝগড়া লাগে। পরে ওই ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাফিজুর রহমানের অবস্থান অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।
/জেবি/
আরও পড়তে পারেন: সাত খুন: নূর হোসেনের সহযোগী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামালের আত্মসমর্পণ








