সাত খুন: নূর হোসেনের সহযোগী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামালের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ১৪:০১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৪:৩৯

সাত খুন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামালউদ্দিন (৫০) আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৬ জানুয়ারি একই আদালত সাত খুন মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনের মৃত্যুদণ্ড ও অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৬ জনের মধ্যে এখনও চার জন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার আত্মসমর্পণ করা জামাল প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ট সহযোগী ও তার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ এলাকায়। নূর হোসেনের সহযোগী জামালউদ্দিন

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম  বলেন, ‘গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় রায় ঘোষিত হয়। তবে সাত খুনের ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন জামাল। বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে বিশেষ শিশুদের আঁকা ছবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের