অশুভকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে নববর্ষ বরণ

যশোর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ১২:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১২:২৯

যশোরে নববর্ষ বরণে শোভাযাত্রা অশুভ শক্তিকে রুখে দেওয়ার এবং প্রকৃতিকে রক্ষার প্রত্যয় নিয়ে যশোরে চলছে বাংলা বর্ষ ১৪২৪ বরণের নানা অনুষ্ঠান। উদীচী যশোরের শিল্পীরা শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটে পৌর উদ্যানে বৈশাখের গান ও নাচের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেন। এরপর ‘এসে হে বৈশাখ’ সহ লোকজ গানের মূর্চ্ছনায় মুগ্ধ হন  শ্রোতারা।

সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার সূতিকাগার চারুপীঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চারুপীঠ থেকে যশোর কালেক্টরেটে পৌঁছায়। এরপর সাড়ে ৮টায় সেখান থেকে বের হয় বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বর্ণাঢ্য এ শোভযাত্রায় বিশালাকারের লোকজ নৌকা, ময়ূর, ইঁদুর, রয়েল বেঙ্গল টাইগারসহ নানা রঙের মুখোশ-ফেস্টুনসহ রং-বেরঙের পোশাক পরে অংশ নেন সব বয়সী মানুষ। যশোরে নববর্ষ বরণে শোভাযাত্রা

চারুপীঠ, বিবর্তন যশোর, সুরধ্বনী, সুরবিতান, নৃত্যবিতান, পুনশ্চঃ, চারুতীর্থসহ যশোরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

১৪০০ বঙ্গাব্দের পর এবছরই মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে ঢাকের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করে।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এছাড়া যশোরের ২৫টি সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে শহরের বিভিন্নস্থানে বর্ষবরণের অনুষ্ঠান করছে। অনুষ্ঠানগুলো সন্ধ্যা অবধি চলবে।

বর্ষবরণের অনুষ্ঠানে এসে ভালোলাগার কথা ব্যক্ত করেন দর্শকরা। একইসঙ্গে এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষেরা।

/এফএস/  এপিএইচ/

আরও পড়ুন-

মঙ্গল শোভাযাত্রা শুরুর কথা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম