সাতক্ষীরায় পুলিশ সোর্সকে লক্ষ্য করে গুলি

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ১৪:১০আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৪:১০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মাদক চোরাকারবারীরা। শুক্রবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়ার আইয়ূব ভাটার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সীমান্ত থেকে দুটি মোটরসাইকেলে করে দুই বস্তা ফেনসিডিল নিয়ে কলারোয়া উপজেলা সদরে যাচ্ছিল চন্দনপুরের আব্দুল্লাহ, সুখচান, ইশারুলসহ চার চোরাকারবারী। তারা গয়ড়ার আইয়ূবের ভাটার মোড়ে পৌঁছালে তাদের গতিরোধ করে একই ইউনিয়নের রামভাদ্রপুরের পুলিশের সোর্স আক্তারুল।
এসময়, কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সোর্স আক্তারুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় মাদক চোরাকারবারীরা। তবে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান