কলেজছাত্র গৌতম হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ২১:২১আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২২:৪১

 

আইন-আদালত সাতক্ষীরায় কলেজছাত্র গৌতম হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা, জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম এই অভিযোগপত্র দাখিল করেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, গৌতম হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে এজাহারভুক্ত ছয় আসামিসহ আরও চার জনের নাম উল্লেখ করা হয়েছে।  আসামিরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী গ্রামের করিম হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন, মহাদেবনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে সাজু হোসেন, একই গ্রামের মোশারফ মিস্ত্রির ছেলে মহাসীন আলী, রেজাউল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন, ভাড়ুখালী গ্রামের রুপচান গাজীর ছেলে নাজমুল গাজী, দেবহাটা উপজেলার বহেরার আব্দুল আলিমের ছেলে আলী আহম্মেদ শাওন, মহাদেবনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম, ভাড়ুখালী গ্রামের শামসুদ্দিন সরদারের ছেলে নুর মোহাম্মদ মুক্ত, একই গ্রামের আবুল খায়েরের ছেলে ওমর ফারুক ও খুলনার দৌলতপুরের পশ্চিম পালপাড়া গ্রামের রিয়াজ আলীর ছেলে জামসেদ আলী।

এদের মধ্যে প্রথম ছয় জন কারাগারে ও বাকি আসামিরা পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার মহাদেবনগর গ্রামের বাড়ি থেকে অপহৃত হন কলেজছাত্র গৌতম। চার দিন পর, ১৭ ডিসেম্বর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌতমের বাবা গণেশ চন্দ্র সরকার বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে এ বছরের ৮ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

এ মামলার আসামি নাজমুল ও শাহাদাত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন:  সাতক্ষীরায় কলেজছাত্র গৌতমের হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম