মেহেরপুর পৌরসভা নির্বাচন: দুই এসআই বরখাস্ত

মেহেরপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৯:২৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:২৭

মেহেরপুর পৌরসভা নির্বাচন: দুই এসআই বরখাস্ত

মেহেরপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে তারা মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রের দায়িত্বে ছিল। মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃতরা হলেন, এসআই কার্তিক চন্দ্র দাস ও এসআই ফখরুল ইসলাম।

মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সুব্রত কুমার পাল ও মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ কে এম শাহিন কবির রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, ওই দুটি কেন্দ্রে সোমবার রাত আড়াইটার দিকে দুষ্কৃতকারীরা প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের সবাইকে জিম্মি করে ৯০০টি ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে রেখে যায়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর ২ ঘণ্টা পর অভিযোগের ভিত্তিতে সকাল ১০টার দিকে ওই দুই কেন্দ্রের ভোট  সাময়িকভাবে এবং দুপুর ১২টার দিকে চুড়ান্তভাবে স্থগিত করা হয়।

এবিষয়ে এস আই কার্তিক চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভগবানের দোহাই দিয়ে বলছি যে কারণে আমাদের বরখাস্ত করা হয়েছে এ ধরণের কোনও ঘটনা ভোট সেন্টারে ঘটেনি।

এসআই ফখরুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

৩০ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে ওই দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৫০০ জন।

/জেবি/

আরও পড়তে পারেন: মৌলভীবাজারে আরও ১৪০৩ হেক্টর জমি প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান