হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে পৌর মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ০১:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০১:১১

হাসপাতাল পরিষ্কার করার অভিযানে চুয়াডাঙ্গার পৌর মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীরা চুয়াডাঙ্গার সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছিলেন স্থানীয় পৌর মেয়র ও জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে হাসপাতালকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ অভিযান শুরু হয়। এ কাজের নেতৃত্ব দিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত একটানা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা হাতে ও মুখে গ্লাস পরে হাসপাতালের বিভিন্ন কক্ষ, ওয়ার্ড, রোগীর বিছানা, ফ্লোর ও ড্রেন পরিষ্কার করেন। এছাড়া হাসপাতালে বিভিন্ন দেয়ালে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়।

হাসপাতাল পরিষ্কার করার অভিযানে ছাত্রলীগ নেতাকর্মীরা

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। তাই এখন থেকে প্রতিমাসে একদিন ক্লিন হাসপাতাল ক্লিন ডে পালন করা হবে।’

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরা ছাত্রলীগের এই কাজের প্রশংসা করে ভালো কাজে সবাই এগিয়ে আসার আহ্বান জানান।

/এসএমএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম