‘সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১১:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১১:৩২

হাওর বৃষ্টি কমে যাওয়া সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তলিয়ে যাওয়া জমিগুলোর কোনও উন্নতি হয়নি।’

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জাহেদুল হক জানিয়েছেন, এবারের অতিবৃষ্টিতে সুনামগঞ্জে দেড় লাখ হেক্টর জমির  বোরো ফসল একবারেই নষ্ট হয়ে গেছে।

এ মাসের শুরুতে টানা বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৌসুমের একমাত্র ফসল হারিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। তার ওপর হাওরের পানিতে ধান পচে মাছ ও হাঁসের মড়ক দেখা দেওয়ায় এখন তারা প্রায় নিঃস্ব। হাওরের পানিতে ডুবে গেছে ফসল

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করেছে সরকার। ৩৬ হাজার দুর্গত মানুষ এই ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আসবে।

এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি অব্যাহত রয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী বোরো মৌসুম পর্যন্ত সরকার সব ধরনের সহায়তা করবে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী ৩০ এপ্রিল রবিবার সুনামগঞ্জের হাওর পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

/এআর/এফএস/  

আরও পড়ুন- 


৭ খুনের ৩ বছর: আপিলেও ফাঁসির রায় বহালের আশা স্বজনদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম