সাতক্ষীরার নির্যাতিত সেই মুক্তিযোদ্ধা মারা গেছেন

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৫:২১আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:২২

সাতক্ষীরা জেলা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলার শিকার সাতক্ষীরা শহরের মেহেদিবাগের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫) মারা গেছেন (ইন্না---রাজেউন)। মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে নিজ বাড়িতে তিনি মারা যান। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুশখালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গত ৮ মার্চ রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী পিটিয়ে আহত করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে জেলাব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আব্দুর রশিদকে নির্যাতনের জন্য গত ১০ মার্চ সাতক্ষীরা সদর থানার বহুলালোচিত এসআই রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। নির্যাতনের পর থেকেই প্রায় সময়ই অসুস্থ ছিলেন আব্দুর রশিদ। আজ ভোররাতে তিনি মারা যান।

/এসএমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের